ঢাকা- সিলেট মহাসড়কে চলছে ছয় লেনের কাজ। তাই কোথাও হচ্ছে বালু ভরাট। চলছে কালভার্ট নির্মাণ। সড়কের পাশে বালু ভরাটকৃত জায়গাগুলো পরিণত হয়েছে ক্রিকেট এবং ফুটবল মাটে। প্রতিদিন বিকেলে খেলতে দেখা যায় শিশু ,কিশোরদের।
ওসমানীনগর উপজেলা জুড়ে কোথাও নেই কোন স্টেডিয়াম কিংবা নির্ধারিত খেলার মাট। অগ্রাহয়নের ধান কাটা শেষে ধানি জমিতে মাট তৈরি করে খেলেন খেলোয়াড়রা। চৈত্রের শুরু থেকে অগ্রাহয়ন পর্যন্ত কোথাও খেলার জায়গা থাকেনা।
বর্তমান সময়ে সব বয়সের মানুষই রয়েছেন মোবাইলে আসক্ত । বিশেষ করে শিশু কিশোররা ঝুঁকে পড়ছে ভার্চুয়ালে জগতে। যে কারনে মেধা বিকাশ হচ্ছে বাধা গ্রস্থ। লেখাপড়াতে হচ্ছে অমনোযোগী। তাই শিশু কিশোরদের জন্য খেলাধূলার নির্ধারিত জায়গা থাকলে তাদের মানসিক বিকাশ ঘটতো।
খেলায় থাকা একাধিক কিশোর জানান , কোথাও খেলার জায়গা না থাকায় আমরা সড়কের পাশেই বালু ভরাট জায়গায় ফুটবল খেলি। ভরাটকৃত জায়গায় কাজ শুরু হলে এখানে খেলানো যাবেনা।
উপজেলার একাধিক প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেটারদের সাথে এ ব্যাপারে কথা হলে তারা জানান , এরকম জায়গায় ফুটবল খেলা বেশ ঝুঁকিপূর্ণ । পাশ দিয়ে চলাচল করছে দূরপাল্লার অসংখ্য গাড়ি। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.