1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক সমর্থনে গণমিছিল

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার জনতার কন্ঠে ‘লাগা রে লাগা ধান লাগা’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার।

স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার বিকালে আয়োজিত গণমিছিল বাদাঘাট বাজার ও আশেপাশের এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেন্টি তলায় পথসভায় মিলিত হন হাজার হাজার জনতা।

এসময় বক্তারা বলেন, অবহেলিত  হাওরাঞ্চলে উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সড়ক যোগাযোগ উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধিসহ ইতিবাচক লক্ষ্য পূরণে আনিসুল হকের বিকল্প নেই। তারা ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের ধারা শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আবুল কালাম, রাকাব উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম প্রমুখ। সভা শেষে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর