1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আনিসুল হক সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখর জামালগঞ্জ

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক সমর্থনে ধানের শিষের স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকা। রবিবার বিকালে বাজারের ঐতিহাসিক বটতলা থেকে অনুষ্ঠিত গণমিছিলে যোগ দেন হাজার হাজার জনতা।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান এর নেতৃত্বে গনমিছিল সাচনাবাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় হাজার হাজার কৃষক-শ্রমিক, জনতা নেচেগেয়ে ধানের শীষের শ্লোগান তুলেন।

মিছিল পরবর্তী পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান। তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনে ৬ জন মনোনয়নের জন্য লড়াই করেছেন। সবাই দলের যোগ্য প্রার্থী। দল যাচাই  করে আনিসুল হক’কে মনোনয়ন দেয়। এখন দায়িত্ব হচ্ছে সবাই মিলে ধানের শীষের প্রার্থী আনিসুল হককে বিজয়ী করা। যারা মনোনয়ন পাননি অবশ্যই দল তাদের মূল্যায়ন করবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

এসময় বক্তব্য দেন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর