1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মেদ এর নির্দেশনায় এবং জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে এসআই ইসমাইল মিয়া, এএসআই রুবেল আহমদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২নং জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রিজসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপকে থামানোর সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ৩–৪ জন গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে চারটি চটের বস্তা থেকে বারোটি বড় প্যাকেটে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর— সিলেট মেট্রো-ন-১১-১০২২।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আহাদ জানান, ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর