1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ৯০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়িসহ নানাবিধ পণ্য আটক করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাসহ বিভিন্ন মালামাল আটক করে বিজিবি। সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, আটককৃত সকল মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এ অভিযানে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের সফলতা আবারও ফুটে উঠেছে।

এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ‘র অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত পণ্যসমূহের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির নিয়মিত এসব অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর