1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের পথসভা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষে রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আনিসুল হক। সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনি। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্ত পথসভায় সভাপতিত্ব করেন। বিএনপি নেতা জালাল উদ্দিন এর পরিচালনায় সঞ্চালনায়  বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা চলে।

জানা গেছে,আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আনিসুল হক।  স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওরে উড়াল সেতু নির্মাণ করা হবে। অন্তত এককোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাই দলীয় স্বার্থে ধানের শীষ বিজয়ী করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক এসএম রহমত, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সহসভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহসাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমদ, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর