1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনমুল্যায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায়
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল এর মনোনয়ন পুনমুল্যায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে বিক্ষোভ সমাবেশে যোগ দেন হাজার হাজার জনতা। মিছিলে আগত অনেকে বলছেন- দুর্দিনে-দুর্বিপাকে মাটি-মানুষের সাথে মিশে থাকা তাদের হাওরবন্ধু কামরুল-কে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৃণমূল বিএনপি ও জনতা।

এর আগে প্রত্যন্ত এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হতে থাকেন নেতাকর্মী-সমর্থকবৃন্দ। পরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল এর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সভা করে।

সভায় বক্তব্য দেন, বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আশারাফুল আলম, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবেদীন, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক মুন্না, সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম, বিএনপি নেতা জুয়েল মিয়া, কৃষক নেতা বশির আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে রাজপথে যার সাহসী ভূমিকা ছিল সেই ত্যাগী নেতা কামরুজ্জামান কামরুল-কে মূল্যায়ন করতে পারেনি এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা বিশ্বাস করি, চুড়ান্ত মনোনয়ন পাবেন মাটি-মানুষের সাথে মিশে থাকা হাওরবন্ধু কামরুজ্জামান কামরুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর