1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শান্তিগঞ্জের পাগলা বাজারের বিভিন্ন গলি ও বাসষ্টেন্ড এলাকায় গণসংযোগ ও নিজের নির্বাচনী ইশতেহার ও জীবন বৃত্তান্ত সম্পর্কিত লিফলেট বিতরণ করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,শের আলম শিশু, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা বিএনপি নেতা জমিল মিয়া, শহীদুজ্জামান শহীদ, মোজাহিদ খান,আব্দুল ওয়াকিব, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, উপজেলা জাসাসের সদস্য বাবুল আহমদ ফাত্তাহ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ, শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহম রিদয়,আলম,মিনহাজ,জিসান,সাজু,নাইম,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা।

গণসংযোগকালে ব্যারিষ্টার আনোয়ার হোসেন পাগলা বাজারের প্রত্যেকটি দোকানের ব্যবসায়ীদের সাথে কূশল বিনিময় করেন এবং সকলের দোয়া সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন। গণসংযোগ পরবর্তী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের হাটে ঘাটে মাঠে বাজারে ও বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে সর্বস্তরের জনতার যথেষ্ট সারা পেয়েছি। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে সর্বস্তরের জনতার রায়ে আমার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন আমি বিগত দিনে সুনামগঞ্জ-৩ আসনের জনগনের পাশে ছিলাম আগামীদিনেও সুখে দুঃখে পাশে থাকব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর