জাহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ।।
সিলেট শহরতলীর জালালাবাদ সেনানিবাস সংলগ্ন বটেশ্বর সিনেমা হল গেইটে খাদ্যপ্রেমীদের জন্য নতুন সংযোজন হিসেবে সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে ছহিফা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দোয়া মাহফিল পরবর্তী ফেতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।
এসময়ে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ,নিজাম উদ্দিন,মছদ্দর আলী, সইদুর রহমান এনাম,বিশিষ্ট মুরব্বি মাওলানা মুহিবুর রহমান, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, পারবেজ আহমেদ, মাওলানা অলিউডর রহমান,নাছির উদ্দিন প্রমূখ। এছাড়াও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলাউদ্দিন আলাই জানান,এই অঞ্চলের গ্রাহকদের উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত খোলা থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.