
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর সমর্থনে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। মোটরসাইকেল শোডাউনে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বুধবার দুপুরে শোডাউনে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকগন তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে গিয়ে শেষ হয়।
পরবর্তীত সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বংশীকুন্ড উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন কামরুজ্জামান কামরুল।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল পুর্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, রাস্ট্র ক্ষমতায় বিএনপি এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ একটি মডেল রাস্ট্রে পরিনত হবে। আর আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দেয়া হয় ইনশাল্লাহ সুনামগঞ্জ-১ আসন একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন, বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য চান মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল সহ দলীয় নেতৃবৃন্দ।