1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘাসফুল ইকো রিসোর্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে ঘাসফুল ইকো রিসোর্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের পরিচালক কাওছার আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার নুর আহমদ, সিলেট জজকোর্টের (এপিপি) এডভোকেট গোলাম রসুল সুমেল, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমান, খাদিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আশিক মিয়া।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সাহেবের বাজারে ৩ একর টিলা বেস্টিত ভূমির উপর তৈরি করা ঘাসফুল ইকো রিসোর্ট সত্যিই অনেক সুন্দর। এই রিসোর্ট পর্যটন প্রেমীদের কাছে টানবে। রিসোর্টের অবকাঠামো উন্নয়ন চমৎকার।

বর্তমানে বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থান ধীরে ধীরে উন্নত হচ্ছে। অভ্যন্তরীণ পর্যটনের ক্ষেত্রে সাধারণ মানুষ এখন বেশি ভ্রমণ করছে। ছুটির দিনে পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় দেখা যায়। তবে বিদেশি পর্যটক আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এর অন্যতম কারণ হলো অবকাঠামোগত সীমাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার ঘাটতি, মানসম্মত সেবার অভাব এবং নিরাপত্তাজনিত কিছু শঙ্কা।

এজন্য আধুনিক হোটেল, রিসোর্ট, বিনোদনকেন্দ্র এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দেওয়া জরুরি। আমাদের দেশে ইতোমধ্যে বেশ কিছু পাঁচ তারকা মানের হোটেল, আন্তর্জাতিক মানের রিসোর্ট ও থিম পার্ক গড়ে উঠেছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হচ্ছে।

ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে পর্যটন খাত আমাদের সিলেট বিশাল অবদান রাখতে পারে। যথাযথ প্রচারণা ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব।

পর্যটন শিল্পের বিকাশ হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন এবং বেকারত্ব হ্রাস করা সম্ভব হবে। তাছাড়া সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্ববাসীর কাছে আরও বেশি পরিচিত হবে।

পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং কর্মসংস্থানের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সঠিক পরিকল্পনা, আধুনিক অবকাঠামো, নিরাপত্তা ও মানসম্মত সেবার নিশ্চয়তা প্রদান করা গেলে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারবে। পাশাপাশি ঘাসফুল ইকো রিসোর্টের সাফল্য কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর