1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ধানের শীষের সমর্থনে টমটম–মিশুক মালিক সমিতির মতবিনিময় সভা

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং ৪ নং ইউনিয়ন টমটম–মিশুক মালিক সমিতির উদ্যোগে ধানের শীষের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে দশটায় স্ট্যান্ডসংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. সেতু মিয়া এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, আল্লাহ তাঁকে বহু অনুগ্রহে ধন্য করেছেন, আর মানুষের কল্যাণে কাজ করাকে তিনি নিজের নৈতিক ও মানবিক দায়িত্ব মনে করেন। চিকিৎসা পেশায় দীর্ঘ ৪৪ বছরে তিনি কখনো সাধারণ মানুষের কাছ থেকে ভিজিট নেননি—এটিকে তিনি ইবাদত ও দায়িত্ব হিসেবেই দেখেন। তাঁর মতে, ধনী মানুষ চাইলে দেশের বাইরে চিকিৎসা নিতে পারে, কিন্তু গরিব মানুষের সে সামর্থ্য নেই; তাই অসহায়দের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের মূল লক্ষ্য।
তিনি এলাকার যোগাযোগব্যবস্থার করুণ অবস্থা তুলে ধরে জানান, স্থানীয় ও প্রবাসীদের উদ্যোগে দেশের ১০টি উপজেলায় বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১২৮ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বানিয়াচং। এ অর্থে চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপজেলার বেশির ভাগ রাস্তা-ঘাট উন্নত হয়ে মানুষের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডা. জীবন বলেন, নির্বাচনে জয়ী হোন বা না হোন—ভোটের পর তিনি শ্রমিক ও মালিকদের নিয়ে বসে তাদের পরিবারকে আরও সচ্ছল করার পরিকল্পনা গ্রহণ করবেন। টমটম–মিশুকশ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের সন্তানদের যেন আর টমটম চালাতে না হয়; তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মর্যাদাপূর্ণ পেশায় যুক্ত হতে পারে—এ জন্য তিনি প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেবেন।
পরিবহনখাতকে গতিশীল করতে শ্রমিকদের নিরাপত্তা, স্ট্যান্ড ব্যবস্থার শৃঙ্খলা, যান চলাচলে বাধা অপসারণ এবং সামগ্রিক যোগাযোগব্যবস্থা উন্নয়নে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত মালিক ও শ্রমিকরা জানান, সড়কের বেহাল দশা, হয়রানি, যানবাহন চলাচলে বাধা ও নিত্যদিনের দুঃখ–দুর্দশা তাদের বড় সমস্যা। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধান হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, প্রচার সম্পাদক ওয়াহেদুল মুরাদ, ৪ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান, জাসাসের সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রানা শাহ, দপ্তর সম্পাদক সাদিক মিয়া ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য শফিউর রহমান প্রমূখ।
এছাড়াও সমিতির সহ-সভাপতি মো. আরজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এলাছ মিয়া, মো. আজিজুর মিয়া, সদস্য রাব্বানিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত থেকে পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সভাস্থল নির্বাচনী আবহে মুখরিত করে তুলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর