1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঋণ থাকা অবস্থায় ওমরাহ করলে আদায় হবে কি? ইসলাম কি বলে

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

প্রশ্ন: আমার বিভিন্ন মানুষের কাছে ঋণ আছে, এখন ঋণ থাকা অবস্থায় কি ওমরাহ করলে তা আদায় হবে?

উত্তর: নিয়ম হলো, যদি ঋণগ্রহীতার কাছে এই পরিমাণ অর্থ থাকে যে, সে ওমরাহর খরচ বাদ দিয়েও সহজে ঋণ পরিশোধ করতে পারবে অথবা পাওনাদার যদি ঋণ পরিশোধের জন্য অবকাশ দিয়ে থাকে আর সে ওমরাহ থেকে ফিরে সহজে ঋণ পরিশোধ করতে পারে, তাহলে ওমরাহ পালন করা বৈধ হবে।

কিন্তু পাওনাদার যদি অবকাশ না দেয় এবং ওমরাহ করতে যাওয়ার কারণে ঋণ পরিশোধে বিলম্ব হয়, তাহলে এমন ব্যক্তির উচিত আগে তার ঋণ পরিশোধ করা। কেননা বান্দার হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ।

অবশ্য এমতাবস্থায়ও যদি কেউ ওমরাহ করে, তাহলে ওমরাহ হয়ে যাবে।

ওমরাহ ইসলামে ফজিলতপূর্ণ আমল হলেও এটি ওয়াজিব বা অপরিহার্য কোনো আমল নয়, বরং মুস্তাহাব আমল। সামর্থ্য থাকলে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য ওমরাহ করা যেতে পারে।

কারো যদি যথাযথ সামর্থ্য না থাকে, ওমরাহ করলে পরিবারের ওয়াজিব হক আদায় করতে না পারার আশংকা থাকে, কেউ যদি ঋণগ্রস্ত হয় এবং ঋণ পরিশোধ না করে ওমরাহ করলে পরবর্তীতে ঋণ পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ার আশংকা থাকে বা নির্ধারিত সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করতে না পারার আশংকা থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে তার কর্তব্য হলো, নফল ওমরাহর চেয়ে পরিবারের ওয়াজিব হক আদায় ও ঋণ পরিশোধ করাকে বেশি গুরুত্ব দেওয়া।

হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে সক্ষম ব্যক্তির টালবাহানা করা অত্যাচারের শামিল। (সহিহ মুসলিম: ৩৮৫৬)

দুনিয়াতে বেঁচে থাকতে ঋণ পরিশোধের সামর্থ্য থাকার পরও ঋণ পরিশোধ না করলে পরকালে নিজের আমল দিয়ে এবং ঋণদাতার গুনাহের বোঝা নিজের কাঁধে নিয়ে ওই ঋণ পরিশোধ করতে হবে। বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর পথে শাহাদাত বরণ করলেও ঋণ মাফ হয় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর