1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশের ক্রান্তিলগ্নে, মানুষের অধিকার আদায়ে, গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য । -উপদেষ্টা আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে, মানুষের অধিকার আদায়ে, গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। সামনের দিনগুলোতে আলেম সমাজকে পেছনে রেখে, অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।

আজ(বুধবার) রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে “আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, দ্বীনের খেদমতে, সামাজিক ও নৈতিক নের্তৃত্বসহ ভবিষ্যতে যেকোনো উদ্যোগে সর্বদা আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে সারাদেশ জুড়েই ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও হাজারীবাগ এলাকার রাস্তাঘাট, পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।

ক্বেরাত সম্মেলনে উপদেষ্টা ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী। এছাড়াও বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্বারী শায়েখ আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল-জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর