
আজ ৪ঠা ডিসেম্বর ২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সুনামগনজ জেলার আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি তিনি ২২৪ সুনামগঞ্জ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত, ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হিসেবে (বই প্রতীকে) এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
তিনি বলেন দীর্ঘদিন ধরে জনগনের পাশে থেকে ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। দুর্নীতি ও স্বজনপ্রীতি সমাজ গড়ে তোলা সু শাসন প্রতিষ্ঠা করা ও ইসলামি মুল্যবোধ ও ন্যায়ভিত্তিক ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠািই আমাদের মুল। অংগীকার। এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা এখন ও পিছিয়ে তাই জনগণের দোয়া ও সমর্থন পেলে সংসদে পৌঁছে এই আসনের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাব।
এ সময় তাঁর সাথে উপস্হিত ছিলেন নেজামে ইসলাম পার্টি বিভিন্ন নেত্রীবৃন্দ ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পরিশেষে সুনামগঞ্জ ১ -আসনের সকলের সু স্বাস্থ্য ও নেক দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।