সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন গ্রাম আদালতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি সচিব মাসুক মিয়া, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ, উদ্যোক্তা টিটু চন্দ্র দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জানা যায়, গ্রাম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির লক্ষ্যমাত্রা–২০২৫ অর্জনে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন বলেন, “জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই কাজকে ইবাদত হিসেবে নিয়েছি। ইউনিয়নের মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। প্রতি মাসে অন্যান্য ব্যস্ততার মধ্যেও গ্রাম আদালতে আসা ৪–৫টি মামলা নিষ্পত্তি করি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.