1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন তাসনিয়া আক্তার লুবনা

সিলেট (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া আক্তার লুবনা। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করে আসছেন।

তাসনিয়া আক্তার লুবনা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই আস্থা প্রমাণ করে—এনসিপি আজ যোগ্যতা, পরিশ্রম ও সংগঠনের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করে। সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও পরিবর্তনের রাজপথ গড়ে তুলতে আমি আরও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করে যাব। যারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে—এনসিপি তাদের বিরুদ্ধে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও শক্তিশালী ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ। পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত আছেন। দলটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন বলেও জানা গেছে।

সম্প্রতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ারকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত এই নবগঠিত কমিটি সিলেট মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি সিলেট মহানগরে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি ঘোষণার পর মহানগরসহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর