1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে আরিফুল হক চৌধুরী শোক

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদের শশুর ও গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: মঈন উদ্দিন আহমদ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, দেশের জন্য, গণতন্ত্র-ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্টদের হাতে গুম হয়েছেন ছাত্রদল নেতা দিনার। সন্তানের খুঁজে দীর্ঘ দিন শোকে কাতর ছিলেন। নিজ চোঁখে সন্তানকে না দেখার দুঃখ বেদনা নিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক নিশ্চয় এর প্রতিদান দিবেন। তিনি মরহুমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।

উল্লেখ্য, শনিবার ভোর ভোর ৬টা ৩৬মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আজ বাদ যোহর ১ম জানাযা (১.১৫ মিঃ) শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে প্রথম জানাজা, ও ২য় জানাজা মরহুমের নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর