1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

সিলেট (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে এসব পরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো একসময়। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনকি ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।
তিনি আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্ত স্থানীয়ভাবে মাত্র দুই লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।
কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজের অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনা নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী, অধ্যাপক পার্থ সারথি নাথ।

এদিকে, লালবাজার ও জেল রোড এলাকা ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে রবিবার দিনভর গণসংযোগ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া তাঁর সমর্থনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পৃথকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়ার চায়ের দোকান থেকে গৃহিনীর রান্নাঘর-সবখানে খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষ প্রতীকের জোর আলোচনা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের ভোটাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর