1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বানিয়াচং উপজেলা বিএনপি। গতকাল সোমবার বিকাল প্রায় ৩টায় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালণায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-বানিয়াচং) আসনের মনোনীত প্রার্থী জনাব ডা. সাখাওয়াত হাসান জীবন।
ডা. জীবন বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের ক্রান্তিলগ্নে বার বার অসামান্য সাহসীকতার অবধান রেখেছেন । ম্যাডামের সুস্থতার জন্য দেশ এবং দেশের বাইরে দোয়া মাহফিল হচ্ছে। এরই অংশ হিসেবে দলবল নির্বেশেষে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেছেন বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারন মানুষ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, সাবেক যুবদল সভাপতি শেখ আমির হোসেন, বিএনপি নেতা মখলিসুর রহমান আবু, শেখ আমজাল হোসেন, কৃষক দলের আহবায়ক জুলফি খান তিতু, সাধারণ সম্পাদক মুক্তির হোসেন সেবুল, মওদুদ আহমদ ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব শরিফ উদ্দীন ঠাকুর প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর