1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।

বক্তৃতার শুরুতে তিনি বিজয়ের মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ। আমাদের মা অসুস্থ। আমি তাঁর দ্রুত সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, “একটি স্বাধীন দেশের সর্বোচ্চ গণতন্ত্র হলো নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের সরকার। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা—এই চার উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

বক্তৃতার শেষ দিকে তিনি সকলের দোয়া ও ধানের শীষের প্রতি সমর্থন কামনা করেন এবং সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

কর্মী সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সুইডেন প্রবাসী ও সাবেক জেলা বিএনপির সদস্য মাহাবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগরসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও তাহিরপুরের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্য দেন। পরে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে একটি বিশাল মিছিল উপজেলা প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধানের শীষের প্রার্থী আনিসুল হক আবারো সংক্ষিপ্ত বক্তব্যে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর