’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সভা ও অদম্য শ্রেষ্ট নারী সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে এ অনুষ্ঠান চলে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন
বক্তব্য দেন জেলা পর্যায়ে অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ঝরণা আক্তার, সফল জননী মীরা রানী তালুকদার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা. শিরিনা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখা নারী খাদিজা বেগম প্রমুখ। শেষে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.