1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে এ ঘোষণা দেবেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। আবুল ফজল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে দুপুরে সিইসির নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশনারগণ। সাক্ষাৎকালে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করে কমিশন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীও উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে ফিরে বিকেল চারটায় সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন। পরে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নিয়ে আদালতের দেওয়া রায়ের কারণে কোনো অসুবিধা হবে না।

এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ‘৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট’ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর