রাজশাহীতে টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর অবশেষে গর্ত থেকে খুঁজে পাওয়া নিখোঁজ শিশু হওয়া সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ডাক্তারগণ শিশু সাজিদকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, শিশু সাজিদকে রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তখন চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন সে বেঁচে নেই। শিশুটি আগেই মারা গেছে বলেও জানান তিনি।
রাজশাহীতে টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর অবশেষে গর্ত থেকে খুঁজে পাওয়া নিখোঁজ শিশু হওয়া সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ডাক্তারগণ শিশু সাজিদকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, শিশু সাজিদকে রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তখন চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন সে বেঁচে নেই। শিশুটি আগেই মারা গেছে বলেও জানান তিনি।