1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সাংবাদিক মুরাদের পিতার ইন্তেকাল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শোক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

সিলেটের জনপ্রিয় দৈনিক কাদির বাজার ও আধুনিক কাগজ পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুরাদ হাসানের পিতা মো: বশির উদ্দিন ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন………….. গতকাল বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর ) ভোর ৬ টায় তিনি নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। পরে বিকেলে সাড়ে ৪ টায়( বাদ আসর,) ফতেহপুর ইউনিয়নের হেমু তিনপাড়া মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায়  ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুরাদ হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব। এক শোকবার্তায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল মুরছালিন রুহেল ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর