
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় বৃহস্পতিবার বিকালে চলমান জনসভা জনসমুদ্রে রুপ নেয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওরে উড়াল সেতু নির্মাণ করা হবে। অন্তত এককোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাই দলীয় স্বার্থে ধানের শীষ বিজয়ী করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু, সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, আহবায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, নুরে আলম ফরাজীসহ নেতৃবৃন্দ। জনসভা পূর্ববর্তী সময়ে বিভিন্ন স্থান থেকে আসা দলীয় নেতাকর্মী, সমর্থকবৃন্দ ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল এলাকা।