1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে  উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মনিরুজ্জামান মোহনের পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. অলি ওল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা সিরাজ মিয়া, আওলাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনজিৎ সুত্রধর, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা খলিলুর রহমান, ইউপি সদস্য লিটন মিয়া, যুবদল নেতা রায়হান মিয়া, হুমায়ুন কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর