1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের গণদোয়া ও মিলাদ মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের ধর্মপাশায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১২ডিসেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভিতরের মাঠে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ এই গণদোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে ও সদস্য মজিবুর রহমান মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের প্রার্থী ছিলাম এখনো আছি। আমি আশাকরি প্রার্থীর চুরান্ত তালিকায় দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আমার কর্মী ও সমর্থকরা এখনো মাঠে উজ্জীবিত রয়েছে। এছাড়া তার কয়েকজন সমর্থক বলেন, দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় কামরুজ্জামান কামরুলই ধানের শীষ প্রতীক পাবেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, নেহাল উদ্দিন, ইকবাল হোসেন মন্টু, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, রনি মিয়া, রোমান আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা মিয়া, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লিয়াকত আলী, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, জয়শ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, জয়শ্রী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, রোসেদ তালুকদার, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর