
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের সহধর্মিনী ফৌজিয়া খানম।
মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় ফৌজিয়া খানম নিজে উপস্থিত হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারে এক একটি পরিবারের মধ্যে, এক জোড়া বেড, একজোড়া তোষক,২ জোড়া বালিশ, দুইটা করে মশারি, শাড়ি, লুঙ্গি আরো বিভিন্ন সামগ্রী সহ প্রায় দুই লক্ষাধিক টাকার সামগ্রী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন ।
তিনি বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না, তবুও আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমাদের পক্ষ থেকে এই কনকনের শীতের মধ্যে আপনাদের জন্য সামান্য উপহার।
এ সময়ে উপস্থিত ছিলেন,
তোফায়েল আহমদ, আহবায়ক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি।
জুনু মিয়া, সাবেক সহ-সভাপতি, পূর্ব ইউনিয়ন বিএনপি।
সিপাউর রহমান, সদস্য, ইউনিয়ন বিএনপি মানসুর আহমদ, সিনিয়র সভাপতি, উপজেলা ছাত্রদল।
বাবরুল নাহিদ, ইউনিয়ন যুবদল।
জামেল আহমদ, ইউনিয়ন যুবদল
সুয়েব আহমেদ সেলু, ইউনিয়ন যুবদল সাব্বির আহমদ, ইউনিয়ন ছাত্রদল সাবিউর হোসেন, ইউনিয়ন ছাত্রদল ও উপজেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকেই।