1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে ডেভিলহান্ট অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

লাখাইয়ে পুলিশের অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় গ্রেফতারকৃতরা হলেন লাখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি,১নং লাখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য,রুহিতনশী গ্রামের মৃত আব্দুল নুর মুন্সির ছেলে মোঃ মহিবুর রহমান মেম্বার(৫৩) এবং ৫নং উপজেলার করাব ইউনিয়ন যুবলীগের সভাপতি, করাব গ্রামের মৃত মরম আলীর ছেলে আতাউর রহমান(৪০)।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশে ও লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র নের্তৃত্বে এসআই(নিরস্ত্র)মোঃ আখতারুজ্জামান , এসআই(নিরস্ত্র) বিপুল চন্দ্র দেবনাথ,এসআই(নিরস্ত্র)প্রণয় কুমার সরকার, এএসআই(নিরস্ত্র)আব্দুল হাকিম সহ ও পুলিশের একটি টিম উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী এবং উল্লেখকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ডি ধারায় অভিযোগ রয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ডেভিল হান্ট অভিযানে আসামীদের কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কঠোর হুশিয়ারী প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর