বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার প্রকাশনায় জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্মারক ‘প্রত্যয়ে পথচলা-২’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মহসিন আহমদ-এর সঞ্চালনায় এবং জেলা সভাপতি ফরিদ উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক জনাব ইউসুফ ইসলাহি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, সাবেক জেলা সভাপতি নাজরুল ইসলাম সুয়েব, আজিজ আহমদ কিবরিয়া, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মুমিত, এডভোকেট কামরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“জুলাই আন্দোলন এই প্রজন্মের জন্য একটি বড় অর্জন। এই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির ঘটনা আমরা বারবার দেখেছি। তাই সঠিক ইতিহাস সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছাত্রশিবিরকেই নিতে হবে।”
অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.