1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে ইসলামী নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

শান্তিগঞ্জে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র:) ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ইসলামী শাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বাংলাবাজারের আয়োজনে আদর্শ বাংলাবাজারের মাঠে অত্র পরিষদের সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন এবং সবুজকুড়ি শিল্পীগোষ্ঠী সিলেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ময়নুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু নছর মো: ইব্রাহীম, বাংলাবাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক, অত্র পরিষদের উপদেষ্টা মো: নাজমুল হুসাইন, ফয়জুল হক, মাওলানা আবু সুফিয়ান, পল্লী চিকিৎসক জিল্লুর রহমান,মো: গয়াছ মিয়া, প্রবাসী উপদেষ্টা মো: সাহাব উদ্দিন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দিলোয়ার হুসাইন, বিশিষ্ট গীতিকার ও সুরকার নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইসালাহ’র পরিচালক আব্দুল ওয়াদুদ, আবদার ষ্টুডিওর পরিচালক মাহমুদ আব্দুল কাদির, মোস্তফা আহমদ,মুবারক মাহদি,কলিম উদ্দিন,।

উপস্থিত ছিলেন অত্র পরিষদের সহ সভাপতি মাষ্টার শাহাদাত হোসেন, মাষ্টার জাহাঙ্গীর আলম,হাফিজ শামছুল ইসলাম, সহ সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সজিবুর রহমান, অর্থ সম্পাদক মো: গোলাম কিবরিয়া,প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদস্য মো: সজিব আহমদ,রফিক মিয়া,রেজাউল হক,হাফিজ আলী আহমদ,আব্দুল মুতলিব,মাহমদ আলী, শাখাওয়াত হোসেন, আবুল হাসমাত,হাফিজ রাতিক আলী সহ অত্র পরিষদের সকল নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অত্র পরিষদের পক্ষ থেকে এলাকার ১শত ৬০ জন হতদরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ পরবর্তী মধ্যরাত পর্যন্ত দেশের খ্যাতমানা শিল্পীবৃন্দ কন্ঠে ইসলামী নাশিদ পরিবেশন করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর