1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates

মানবিক সকল কাজে বিএনপি পাশে ছিলো এবং থাকবে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ড লালদীঘিরপাড়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করে যাচ্ছে।

মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বদা মানবিক কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি রিসায়দ আজিম হক আদনান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান মোহন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ,

সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, লালদিঘীরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও পঞ্চায়েত কমিটির সভাপতি ইমাদ মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল মজিদ টিয়া মিয়া, লালদিঘীরপাড় মণিপুরী সম্প্রদায়ের সভাপতি রাম গোপাল সরমা রানা সিংহ, লালদিঘীরপাড় হিন্দু সম্প্রদায়ের সভাপতি নিলু দেব, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মনিরুল ইসলাম, শামীম আহমদ, আফতাব আলী, তানভীর আহমদ, সেলিম আহমদ ও সুনু মিয়া প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর