1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। সোমবার বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আনিসুল হক। এসময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরম সংগ্রহ শেষে আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। মানুষের জীবনমানের উন্নয়ন ও বাকস্বাধীনতা আর অধিকার আদায়ের জন্য এই নির্বাচন। আমরা বিশ্বাস করি এ আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, সুনামগঞ্জের  রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত সুনামগঞ্জ-১ আসন। আনিসুল হক বিএনপি থেকে মনোনয়ন পাওয়া পর থেকে নির্বাচনী এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর