
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ও দল মনোনীত এমপি প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মখলিছুর রহমান আবু, বিএনপি নেতা আকাদ্দস হোসেন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক আল আজাদ হোসেন জাবেদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ডা. সাখাওয়াত হাসান জীবনের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।