1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অভিযানে ৬টি পাথরবোঝাই বারকি নৌকা ধ্বংস

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে পাথর বোঝাই ৬টি ইঞ্জিন চালিত বারকি নৌকা গুড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় লোভাছড়া কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশকে সাথে নিয়ে তিনি এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কোয়ারী এলাকার চিন্তার বাজার নামক স্থানে ৬টি পাথর বোঝাই বারকি নৌকা গুড়িয়ে দেয়া হয়। অভিযানের টের পেয়ে কোয়ারীতে কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা তাদের নৌকা নিয়ে ছিটকে পড়েন। অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) তাপস চক্রবর্তী তুষার স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনাকালে পাথর পরিবহণ, মজুদ ও ক্রাশারমেশিন বন্ধে প্রশাসন কঠোর হস্তে তা দমনের চেষ্টা করে যাচ্ছে। প্রসঙ্গত যে, বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে একটি অসাধু চক্র শতাধিক ইঞ্জিন চালিত বারকি নৌকা দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সেলো মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে আসছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর