1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে রবি শস্য চাষ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য রবিশস্য চাষের উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকাল ১১ টায়
উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের হলরুমে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের প্রকল্পভূক্ত নির্বাচিত ২০ জন কৃষকদের ২ দিনব্যাপী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় ENRICH প্রকল্পের উদ্যােগে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, পূর্ব পাগলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুপন আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক । এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব, পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের ফিল্ড এসিস্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধর। প্রশিক্ষণ শেষে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে ৭ প্রকার উচ্চ ফলনশীল শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর