1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঘরের মাঠে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে উঠতে নাটকীয় এক জয় পেল সিলেট টাইটান্স

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে এক রানের ব্যবধানে জয় তুলে নেয় তারা। মেহেদী হাসান রানার হ্যাটট্রিকসহ চার উইকেটের ঝলক থাকলেও শেষ হাসি হাসতে পারেনি নোয়াখালী।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট।

মাত্র ৩৪ রানেই তিন ওপেনারকে হারায় তারা। শূন্য রানে সাইম আইয়ুব, ১৩ রানে জাকির হাসান ও ৯ রানে রনি তালুকদার ফিরে যান। দুই ওপেনারকে আউট করেন হাসান মাহমুদ, অন্য উইকেটটি নেন রানা।
চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

দুজনে মিলে গড়ে তোলেন ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। এর মধ্যেই ৩৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইমন। তবে ব্যক্তিগত ৬০ রানে জহির খানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।
এরপর দ্রুতই ফেরেন আফিফ হোসেন ধ্রুব।
রেজাউর রহমান রাজার বলে ক্যাচ নেন হাসান। একপ্রান্তে লড়াই চালানো মিরাজও শেষ দিকে রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন (৩৭ বলে ৩৩)।
ম্যাচে বড় মোড় আসে রানার শেষ ওভারে। প্রথমে নাসুম আহমেদকে এলবিডব্লিউ, পরের বলে খালেদ আহমেদকে ক্যাচ দিয়ে পূর্ণ হয় বিপিএলের প্রথম হ্যাটট্রিক। তাতে আবারও ম্যাচে ফিরে নোয়াখালী।শেষ দিকে ১৩ বলে ১৬ রান করে আশা জাগান ইথান ব্রুক। তবে রান নিতে গিয়ে রানআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় শেষ বলে এক রান। সেই সময় সাব্বির হোসেনের ওয়াইডে ম্যাচ টাই হয়ে যায়। শেষ বলটিতে এক রান নিয়ে সিলেটকে জয় এনে দেন সালমান ইরশাদ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। মাত্র ৯ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। প্রথম বলেই মাজ সাদাকাত আউট হন, এরপর খালেদ আহমেদের জোড়া আঘাতে ফেরেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলী।

চাপ সামলান অধিনায়ক সৈকত আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ৩২ রানের জুটি ভাঙে সৈকতের ২৪ রানে আউট হওয়ার মাধ্যমে। এরপর সাব্বির হোসেনের সঙ্গে ২৯ রান যোগ করেন অঙ্কন। সাব্বির ১৫ রান করে ফিরলে জাকের আলীর সঙ্গে বড় জুটি গড়েন তিনি। জাকের ১৭ বলে ২৯ রানের ক্যামিও খেললেও শেষ পর্যন্ত ইনিংস ধরে রাখেন অঙ্কন। ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে ছিল তিন ছক্কা ও একটি চার। নোয়াখালী থামে ১৪৩ রানে।

সিলেটের হয়ে খালেদ আহমেদ একাই নেন চার উইকেট। দুটি উইকেট নেন সাইম আইয়ুব, আর একটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা। শেষ বলের উত্তেজনায় ভর করে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নেয় সিলেট টাইটান্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর