
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা চারটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি চেয়েছিলাম আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই মনোনয়নপত্র দাখিল করতে। কিন্তু এলাকার মানুষের চাপ ও ভালোবাসায় জেলা শহরে এসে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।
আনিসুল হক বলেন, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও রিকশায় দুর্গম সড়ক পাড়ি দিয়ে আমার বাসার সামনে জড়ো হতে থাকেন। আমরা সবাই মিলে হেঁটে মূল সড়কে আসি, পরে চার উপজেলার ৫ জনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।