1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দরগাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

আপোষহীন নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শান্তিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ২টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদারের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল পূর্ববর্তী শোক সভায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক মেম্বার মুকিদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা হুসবান আহমদ চৌধুরী, দিলদার আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মাসিক আলী, মো: আলেক উদ্দিন, আবুল হাসনাত, সুমন আহমদ, দুলাল আহমদ, যুবদল নেতা শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, টিপু চৌধুরী, বিএনপি নেতা মুকিত মিয়া, ইউনুছ আলী, রাজিব আহমদ, দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুল আমিন, মাওলানা বেলাল আহমদ সহ দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ। শোকসভা পরবর্তী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাজিম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন দরগাপাশা মোকামবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর