1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে চিকনাগুল মাদ্রাসা ৭৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:: সিলেট জৈন্তাপুর উপজেলা ঐতিহ্যবাহীদীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা ও এতিমখানা,র ৭৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৩১ ডিসেম্বর মাদ্রাসা সংলগ্ন মাঠে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান ছিলেন আল্লামা সায়্যিদ মাওদুদ মাদানী-ভারত, প্রধান অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা।, বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা মাহফুজুর রহমান জাবের , কুয়াকাটা।,

 

এছাড়াও আরও মাহফিলে বয়ান পেশ করেন হযরত মাওলানা শায়খ আব্দুল কাদির শায়খুল হাদীস, হরিপুর বাজার মাদরাসা,হযরত মাওলানা মমতাজ উদ্দীন

মুহতামিম, বড়দেশ মাদরাসা, হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ মুহতামিম, হরিপুর বাজার মাদরাসা, হযরত মাওলানা হাফিজ তজম্মুল আমীন শিক্ষাসচিব, সোবহানীঘাট মাদরাসা, হযরত মাওলানা জিল্লুর রহমান কাসিমী মুহতামিম, দারুল উলুম হেমু মাদরাসা, হযরত মাওলানা ফরিদ উদ্দীন শিক্ষক, হরিপুর বাজার মাদরাসা, হযরত মাওলানা আব্দুল আউয়াল শায়খুল হাদীস, রাজারগাঁও মাদরাসা, হযরত মাওলানা হারুনুর রশিদ, মুহাদ্দিস, কানাইঘাট মাদরাসা, হযরত মাওলানা ক্বারী আব্দুর রউফ ইমাম ও খতিব, চিকনাগুল শাহী ঈদগাহ, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মুহাদ্দিস, জামিয়া দারুল হুদা সিলেট,ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, মুহাদ্দিস, লাফনাউট মাদরাসা,।

এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।

 

মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে

এলাকার মুর্দেগান, দেশ-বিদেশে বসবাসকারী প্রবাসী এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

ইন্তিজামেয়া কমিটি ও অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ হাবিবুল্লাহ বাহার মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন এ মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে যারা, যেভাবে শ্রম, দান বা পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর