1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

সিলেট-২ (ওসমানীনগর বিশ্বনাথ) আসনের ৯ জন সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন যাচাইবাছাই শেষে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দু’জনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিতের ঘোষণাও দেওয়া হয়েছে। শনিবার ( ০২ জানুয়ারী ২০২৬ )সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই যাচাইবাছাই সম্পন্ন হয়েছে।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে উক্ত আসনে প্রার্থী যারা , বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী , জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণফোরামের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুল হকসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহীদ ও আবরার ইলিয়াস মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী জামান আহমদ সিদ্দিকী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত না থাকায় প্রার্থিতা স্থগিত রাখা হয়। তবে বাতিল ও স্থগিত হওয়া এসব প্রার্থী ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর