লাখাইয়ে পারিবারিক কলহকে কেন্দ্র করে পিতাপুত্রের বাকবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে সহোদর বড়ভাইয়ের করুন মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার বামৈ পশ্চিমগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে পারিবারিক কলহকে কেন্দ্রকরে পিতা আবুল খায়েরের সাথে বাকবিতন্ডায় জড়ায় পুত্র জুনায়েদ (২৪)।
একপর্যায়ে আবুল খায়েরের অপর পুত্র ওবায়েদ উল্লাহ (১৮) তার বড় ভাই জুনায়েদ মিয়া (২৪) কে ইট দিয়ে আঘাত করে।গুরুতর অবস্থায় আহতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরবর্তীতে ঢাকা যাওয়ার পথে জুনাইদ মৃত্যুর কুলে ঢলে পড়ে বলে যানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা ওসি মোঃ জাহিদুল হক জানান, শনিবার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি,লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.