1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন।

ভোগ-বিলাশ ও আয়েশ ত্যাগকরে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় দিয়েছেন। শহীদ জিয়া ও বেগম জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সংকট মোকাবিলা করে খালেদা জিয়া দেশের মানুষের পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে। দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি দৃঢ় হয়।
তিনি শুক্রবার সিলেট মহানগর ও সদরের বিভিন্নস্থানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করে উপরোক্ত কথাগুলো বলেন।

আখালিয়া সুরমা আবাসিক এলাকা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, নগরী দরগাহগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেটস্থ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সমিতির সাথে মতবিনিময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিল, ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আ ম অহিদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. কবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর