1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে সুহেল মিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

হবিগঞ্জ।।

বানিয়াচং প্রথমরেখ নেরাবাগে| মিজানূর চৌধুরী জনির পরিচালনায় ও ইমরান আহমেদ চৌধুরীর উপস্তাপনায় মধ্যে দিয়ে

​জাঁকজমকপূর্ণ আয়োজনের সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত সোহেল মিয়া নাইট ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল ম্যাচ। সোমবার রাতে স্থানীয় প্রথমরেখ নেরাবাগে মাঠে অনুষ্ঠিত হয় এই রুদ্ধশ্বাস ফাইনাল খেলা । উক্ত ফাইনালে প্রথমরেখ একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে সারা এসপি কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
​শীতের রাত উপেক্ষা করে গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রাত ৯ টায় খেলাটি শুরু হয়। ফ্লাডলাইটের আলোয় পুরো মাঠ ছিল ঝলমলে। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে ড্র হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে খেলোয়ারদের অসামান্য দক্ষতায় জয় নিশ্চিত করে প্রথমরেখ একাদশ ।
​খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী (হবিগঞ্জ ২) জনাব সাখাওয়াত হাসান জীবন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বানিয়াচং শাখার সম্মানিত সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব শেখ বশির আহমদ, বানিয়াচং ৩ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, এডভোকেট আবুল কাশেম, বকুল মিয়া, আরজু মিয়া,আলফু মিয়া, শফিকুল আলম লিটন, কামরুল ইসলাম, নুর ইসলাম, শেখ সোহেল আহমদ, আব্দুল কুদ্দুস অনু মিয়া, রশিদ আহমদ, আহাদ আলী সহ আরো অতিথি বৃন্ধ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। রাতের এই আয়োজন যুবসমাজকে নতুন এক প্রাণচাঞ্চল্য দিয়েছে।”
​পুরো টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করেছিল। আতশবাজির আলোকচ্ছটা আর দর্শকদের উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় এই ফুটবল উৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর