
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান রেফারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্রীড়া পরিচালনায় রেফারী ইউনিটির শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলার আলু বাগানস্থ জৈন্তিয়া হিলস রিসোর্টে আয়োজিত এ আলোচনা সভা ও গেট টুগেদারে বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রেফারী ইউনিটি ছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলিত ক্রীড়া আয়োজন সম্ভব নয়। রেফারীরাই মাঠে খেলাকে নিয়মের মধ্যে রাখেন এবং খেলোয়াড়দের ন্যায়সংগত প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেফারী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বশির আহমদ, তোফায়েল আহমেদ, বদরুল আলম ফয়েজ, রুবেল আহমদ, ইফতেখার আহমেদ, রুমান আহমদ, সালেহ আহমেদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জনপদে ক্রীড়ার উন্নয়নে রেফারীদের প্রশিক্ষণ, পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক ঐক্য অত্যন্ত জরুরী।
নিয়মিত আলোচনা সভা, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেফারী কমিউনিটিকে আরও শক্তিশালী করা গেলে স্থানীয় ও আঞ্চলিক ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় সর্বসম্মতিক্রমে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে রেফারী ইউনিটির ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।