1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে হিরাজ হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ আসামী গ্রেফতার

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

লাখাইয়ে সদ্য হিরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ আসামীকে লাখাই থানার পুলিশ ও র‍্যাব ৯ এর সার্বিক সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের মকসুদপুর (বালিগাও) গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে আলাল মিয়া মেম্বার (৫২), আদম আলীর ছেলে রেজাউল (৪৫), মৃত কাশেম আলীর ছেলে রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫২) ও মৃত দারগ আলীর ছেলে হেলাল মিয়া (৪৭)।

সূত্রে জানা যায়,লাখাই
থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ও পুলিশের এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও ভৈরব থানার পুলিশের সহযোগিতায় বুধবার বিকাল সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান এজাহার ভুক্ত আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় এবং আসামীদের কে ১৫ জানুয়ারী বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর