1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

উর্বর কৃষি জমিতে অবৈধ মাটি কাটার দায়ে নবীগঞ্জে ১ লাখ টাকা জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর তৈরি ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ অভিযান দেওয়া হয়েছে। অভিযানে দেখা যায়, ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাঁও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে।
এ সময় অভিযুক্ত ব্যক্তি মৃত আলীম উদ্দিনের ছেলে আবিদ মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষিজমি সুরক্ষা ও অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর