
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলা সদর এলাকার হ্যালিপেড মাঠে মিলাদ ও দোয়া মাহফিল হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপজেলা বিএনপির আহবায়ক সফিকুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এর যৌথ পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ মাও. রশিদ আহমদ প্রমুখ।