
গনতন্ত্র শক্তিশালী করার কার্যক্রমের অংশ হিসেবে
রবিবার(১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম এ সুজন সুশাসনের জন্য নাগরিক-সুজন, হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় নির্বাচনী অলিম্পিয়াড।নির্বাচনী অলিম্পিয়াড এর কার্যক্রম শুভ উদ্বোধন করেন, সুজন জেলা কমিটির সভাপতি এডভোকেট এিলোক কান্তি চৌধুরী বিজন।
২ টি পর্বে , অনুষ্ঠিত অনুষ্টানের প্রথম অধিবেশনে সভাপতি করেন নির্বচনী অলিম্পিয়াড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি এ এস এম মহসিন চৌধুরী।,
দ্বিতীয় অধিবেশনে এডভোকেট এিলোক কান্তি চৌধুরী বিজনের সভাপতিত্বে ও সুজন জেলা কমিটি সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজ এর সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জহুর চা্ঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানের
প্রথমেই ৫০ নম্বরের ৩০ মিনিটের অলিম্পিয়াড পরিক্ষা শুরু হয়।
আমরা জানি যে, ভোটাধিকার প্রয়োগও একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। অন্তর্বতীকালীন সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তরুণ সমাজসহ এদেশের সিংহভাগ নাগরিক দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে, ব্যাপক সংখ্যক তরুণ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী ও দলের স্বপক্ষে ভোটদানের জন্য তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্রসহ বিবিধ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করা, তাঁদের মেধা ও মননে বিকশিত করা এবং নাগরিক চেতনাবোধে জাগ্রত করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ একান্ত জরুরি। এ লক্ষ্যেই নাগরিক সংগঠন সুজন-এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড।
লক্ষ্য: তরুণ সমাজকে গণতান্ত্রিক চেতনাবোধ সম্পন্ন করে গড়ে তোলা।
উদ্দেশ্য: গণতান্ত্রিক তথা নাগরিক অধিকার আদায়ে সোচ্চার করাসহ দায়িত্ব ও কর্তব্য পালনে তরুণদের উদ্বুদ্ধ করা।
এতে আরোও উপস্থিত ছিলেন সুজনের জেলা সহ-সভাপতি মীর গোলাম রাব্বানী, আব্দুর রকির, জালাল উদ্দীন রুমি,সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন,
জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, ইয়ুথ আমিন সাইফী, লিডার মিজান কাদ্বরী, আমিনুল ইসলাম সুমন, নুর আলম, মামুন মিয়া, শান্তা আক্তার, শারমিন আক্তার, পিয়াসী দেব,
অলিম্পিয়াড এর প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্য থেকে
পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত প্রথম ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরুষ্কার হিসাবে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ । বিজয়ীদের সহ সকল অংশগ্রহণকারীকে সনদ পত্র প্রদান করা হয়।।